বিশ্বনাথে তাহির আলী উচ্চ বিদ্যালয়ে ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:০১ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৫ বার পঠিত
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেকস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে আন্তার্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষবোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব কবির আহমদ, বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সোলায়মান হোসেন, তালিব পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, অভিভাবক সদস্য মোঃ রফিক মিয়া মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, বন্ধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, টুকের কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রিপন চন্দ্র দাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মনিরুজামান, মাওলানা খলিলুর রহমান, অজিত কুমার শীল, আব্দুল কুদ্দুস, গোফরান হোসেন, জুয়েল আহমদ, বশির আহমদ, মনিকা রাণী পুরকায়স্থ, রাজিয়া বেগম। এর পূর্বে সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্টানিক উদ্বোধন করেন সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু নছর মোঃ ওয়াহিদ ঘুরী। উভয় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আজম আলী। -বিজ্ঞপ্তি


