বিশ্বনাথে কবরস্থানে মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ‘সত্তিশ পঞ্চায়েত কবর স্থানে মাটি ভরাটের কাজে অনিয়নের’ অভিযোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের ১২জন স্বাক্ষরিত এই স্বাক্ষরলিপিতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আছাব আলীকে অনিয়ম-দূর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ‘৪০ দিনের কর্মসৃজন প্রকল্প’র আওতায় সত্তিশ পঞ্চায়েত কবরস্থানে মাটি ভরাটের জন্য দৌলতপুর ইউপি’র ৮নং ওয়াডের মেম্বার আছাব আলীকে ১০ টন গম বরাদ্ধ প্রদান করা হয়। যার সরকারি বাজার মূল্য প্রায় ১৮৫০০০ টাকা। ইউপি সদস্য আছাব আলী কবরস্থানে সঠিক ভাবে মাটি ভরাট না করে কবরস্থানের পার্শ্বেবর্তি ইসলাম উদ্দিনের নিজ বড়ির সড়কে মাটি বরাদ্ধ করেন। উক্ত প্রকল্পে ব্যাপক অনিয়ম-দূর্নীতি হওয়া কাজের সুষ্ঠ তদন্ত দাবী করেছেন সত্তিশ গ্রামবাসী।
নিজের উপর উত্তাপিত অভিযোগ মিথ্যা দাবি করে ইউপি সদস্য আছাব আলী বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমাকে ঘায়েল করতে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ওই মিথ্যা স্মারকলিপি প্রদান করেছেন।
স্বারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।


