বিশ্বনাথে বিদায়ী ইউএনও’কে প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৮ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: বিশ্বনাথে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হককে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। রোববার বিকেলে ট্রাস্টের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ট্রাস্টের কো-অডিনেটার নিশি কান্ত পালের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির সভাপতি মুহাম্মদ আসাদুল হক।
বক্তব্যে রাখেন ট্রাস্টের ট্রেজারার ও বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক, ট্রাস্টি মাফিজ খান, নানু মিয়া, মাসুক মিয়া, চেরাগ আলী, নিজাম উদ্দিন, চিকিৎসক মাহবুব আলী জহির, ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির সম্পাদক আবদুল বারী, প্রবাসী এখলাছুর রহমান দুধু, আবদুর রব প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথিকে ট্রাস্টের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।


