বিশ্বনাথে ছাত্রদল নেতার পিতার দাফন সম্পন্ন : ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য লিটন শিকদারের পিতা ও বিশিষ্ট মুরব্বী আবদুল আজিজ শিকদার (৭৫) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ৯টায় তিনি উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪মেয়েসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। সোমবার বিকেল ৫টায় মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে জনপ্রতিনিধি,রাজনীতিবিদ, সামাজিক,ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, মরহুম আবদুল আজিজ শিকদারের মৃত্যুত্বে ইলিয়াসপত্নী ও উপজেলা বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
শোকপ্রকাশকারীরা হলেন নিখোঁজ ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন। নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


