বিশ্বনাথে অগ্রণী ব্যাংকের কৃষিঋণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৬ ইং, ২:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: সিলেটের বিশ্বনাথে বৈরাগী বাজার শাখা অগ্রণী ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে কৃষকদের মধ্যে কৃষিঋণ বিতরণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপক দিপালোক কুমার মন্ডলের সভাপতি ও কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক মোসলেম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক সিলেট-কুমিল্লা সার্কেলের মাহ ব্যবস্থাপক ইউসুফ আলী, সিলেট পশ্চিম অঞ্চলের উপ ব্যবস্থাপক আজিজুল হক, আল আজম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কুতুব উদ্দিন, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজিবুর রহমান, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস শহিদ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন খাইরুল ইসলাম। রামপাশা ইউপি মহিলা সদস্য মিনা বেগম, রিনা বেগম, আঙ্গুরা বেগমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ১৭জন কৃষকের মধ্যে প্রায় তিন লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।


