বিশ্বনোথ আল-ইসলাহ’র সভাপতির পিতার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৬ ইং, ৬:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সভাপতি ও কুরুয়াবাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাও. আখতার আলীর পিতা শেখ নফাত আলী ইন্তেকাল করেছেন। বৃহষ্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি(ইন্নালিল্লাহি……রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ওই দিন আড়াইটায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. আবু জাফর মো. নোমান, বিশ্বনাথ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. নু’মান আহমদ, শিক্ষক মাও. লুৎফুর রহমান গুয়াহরী, হযরত শাহচান্দ শাহকালু আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাও. পিয়ার মাহমুদ, শিক্ষক মাও. আকমল হোসাইন শাকুর, মাসিক অভিযাত্রিক সম্পাদক কবি রফীকুল ইসলাম মুবীন, শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদরাসার সুপার মাও শেখ সাহিদুর রহমান, সহ-সুপার মাও. আজিজুর রহমান, বিশ্বনাথ আল-ইসলাহ সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, মাও. লুৎফুর রহমান দশপাইকা, মাও. ছাদিকুর রহমান শিবলী, মাও. ছাদিকুর রহমান অলংকারী, মাও. আবদুর রব, মাও. আবদুল মুমিন, মাও, হাবিবুর রহমান, মাও. মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীয সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক আবদুল মোক্তাদির ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, তালামীয বিশ্বনাথ উত্তর উপজেলা সাধারণ সম্পাদক কাওছার আহমদ, আলতাফুর রহমান, মোজাহিদুল ইসলাম, মুক্তার আহমদ প্রমূখ।


