বিশ্বনাথে ইউনিয়ন কৃষক লীগের দুই নেতাকে দায়িত্ব প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৬ ইং, ৪:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৯২৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামাপাশা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে সুনা মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে বারিক আলী’কে দায়িত্ব প্রদান করা হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর সত্যতা স্বীকার করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রামপাশা ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠনের পর থেকে দলীয় কার্যক্রমে অংশগ্রহন না করা অভিযোগে পূর্বের সাধারণ সম্পাদক রাকীব আলী ও সাংগঠনিক সম্পাদক মনছুর আলীকে নিজস্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।


