বিশ্বনাথে শ্রমিক লীগ নেতার ভাইকে মামলায় জড়ানোর প্রতিবাদে নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৬ ইং, ৪:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র সালমান হত্যাকান্ডে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব’র ছোট ভাই মুহিবুর রহমান রাহাত’কে উদ্দেশ্য প্রনোদিত ও অন্যায়ভাবে জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ। অভিলম্বে এমামলা থেকে মুহিবুর রহমান রাহাত’কে নিঃশর্ত মুক্তি প্রদান করার জন্য প্রশাসনের প্রতি আহবান করেছেন শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
নিন্দা প্রকাশকারীরা হলেন- উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি তাজির আলী, সুন্দর আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দেব প্রমুখ।


