যুক্তরাজ্য প্রবাসী আবদুল মান্নান সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৬ ইং, ৮:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৮৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ-জগন্নাথপুর উপজেলার সীমানাবর্তি লহরী গ্রামের মাঠে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে প্রবাসী আবদুল মান্নান’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। লহরী গ্রামের যুব সমাজের উদ্যোগে রোববার রাতে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আবদুল মান্নান।
সাংবাদিক ছইল মিয়া সোহেল’র সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলার পূর্ব আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আহাদ দোলন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি (জাপা) নেতা এম এ রব, জগন্নাথ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবুল কালাম সুহেল, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউসুফ আলী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা টিটু মিয়া, মিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক লিটন আহমদ, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ রোকন, গীতিকার কুতুব উদ্দিন, সংগঠক জিতু মিয়া, প্রবাসী আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঝুমা আক্তার, রিপা বেগম, তানজিনা বেগম, বর্ষা বেগম, কুতুব উদ্দিন প্রমুখসহ বিশ্বনাথ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের কন্ঠশিল্পীবৃন্দ।


