সিলেটে হরতালের প্রতিবাদে মহানগর ছাত্রলীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৬ ইং, ৫:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৬০৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
বুধবার দুপুরে নগরীর সুবিদ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জৈবুন্নেছা হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ আলম শাওন, এমদাদুল হক জাহেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সাবেক সাংস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদার। এসময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- যত দ্রুত সম্ভব মীর কাশেম আলীর ফাসির রায় কার্যকর করা হোক। মিছিল ও সমাবেশ থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।


