বিশ্বনাথে ইউপি নির্বাচনে প্রার্থী দেবে ইসলামী আন্দোলন ‘হাতপাখা’ প্রতিক পেতে দৌড়ঝাপ শুরু
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৬ ইং, ৫:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৯১ বার পঠিত
তজম্মুল আলী রাজু : ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ উপজেলা। এবছর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের সংগঠনটি বিশ্বনাথের সবকটি ইউনিয়নে প্রার্থী না দিলেও উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক ইউনিয়নে প্রার্থী দেয়ার চিন্তাভাবনা করছে দলটি। নির্বাচন নিয়ে ইতিমধ্যে দলটি পুরোদমে কাজ করছে বলে জানাগেছে। দলীয় প্রতিক হচ্ছে ‘হাতপাখা’। হাতপাখা প্রতিক নিয়ে নির্বাচন করতে সংগঠনের ত্যাগী নেতারা দায়িত্বশীল নেতাদের কাছে দৌড়ঝাপ শুরু করছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা লোকমান খান বলেছেন, ইসলামের পক্ষে যোগ্য, শিক্ষিত, সৎ ও ধার্মিক ব্যক্তি নিয়ে জনগণের সামনে আসার চিন্তা ভাবনা করছে দলটি। তিনি বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থী দেয়া হবে।


