বিশ্বনাথে ৫টি স্থানে ওএমএস’র চাউল বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৬ ইং, ৫:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলার পৃথক ৫টি স্থানে খাদ্য অধিদপ্তর পরিচালিত ‘ওএমএস’র চাউল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে চাউল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক শাহ আলম মামুন।
ওএমএস’র চাউল বিক্রির প্রতিষ্ঠানগুলো হল-উপজেলার নতুন বাজারের টিএনটি রোড়ে ‘মহব্বত আলী ষ্টোর’, মাদ্রাসা মার্কেটে ‘মকদ্দছ আলী ষ্টোর’, খাজাঞ্চী রোড়ে ‘আজাদ আলী ষ্টোর’, পুরাণ বাজারের মস্তুরায় ‘জহুর আলী ষ্টোর’, কলেজ রোড়ে ‘নিখিল পাল ষ্টোর’। সপ্তাহে ৬ দিন (রোববার-শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি কেজি ১৫ টাকা দামে জনপ্রতি ৫ কেজি চাউল ক্রয় করতে পারবেন।
মহব্বত আলী জাহান’র সভাপতিত্বে ও ফজর আলী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের অফিস সহকারী দেবব্রত চক্রবর্তী দেবু, রাজনীতিবিদ সুন্দর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির ১নং ওয়ার্ডের কমিশনার এমদাদ হোসেন নাইম।


