বিশ্বনাথের একজন আহমদ আলী………
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৬ ইং, ৮:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩০৮ বার পঠিত
তজম্মুল আলী রাজু : সারাক্ষণ দেশের চিন্তা করেন। দেশ ছাড়া অন্য চিন্তা নেই তাঁর । এক কথায় দেশের প্রতি ভালবাসা রেখেই সব কাজ করে যাচ্ছেন। সমাজ উন্নয়নেও ব্যাপক অবদান রয়েছে। কিন্তু কোন দিন তিনি প্রচারে নেই। নিরবে মানুষের অজান্তে দান করেন। তিনি হলেন আহমদ আলী। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও (মিলিটারী বাড়ির) মরহুম আলহাজ্ব তাহির আলী মিলিটারীর ২য় পুত্র আহমদ আলী।
ছোট বেলা আহমদ আলী যুক্তরাজ্য যান। সেখানেই বড় হয়েছেন আহমদ আলী। যুক্তরাজ্যের মাটিতে বড় হলেও দেশ ও নাড়ির টান রয়েছে আহমদ আলীর মধ্যে। বর্তমানে আহমদ আলী দেশে বিনিয়োগ করে ব্যবসার সঙ্গে জড়িত আছেন। বিদেশে বছরের কম সময় থাকলেও বেশীর ভাগ সময় দিয়ে যাচ্ছেন দেশে। দেশে আসার পর কর্মব্যস্থ সময় অতিবাহিত করতে হয় আহমদ আলীকে। আজ আহমদ আলীর গড়ে উঠা অনেক ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন দেশের অনেক বেকার যুবক। চাকুরী পাওয়া অনেক যুবকের পরিবার চলছে সুখে শান্তিতে।
দেশপ্রেম সবার মধ্যে কমবেশী আছে। কিন্তু আহমদ আলীর দেশপ্রেম আলাদা। তিনি সর্বক্ষেত্রে নিজেকে আলাদা রাখতে চান। মুক্তিযোদ্ধা বাবার ছেলে আহমদ আলীকে নিয়ে গর্ব করেন অনেকে। তাঁর চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। উপকার, উপকৃত হচ্ছেন বঞ্চিত অবহেলিত মানুষ। এমন মানুষের প্রয়োজন বলে অনেকেই মনে করেন।
আহমদ আলী বলেন, আমি নিজেকে সব সময় দেশের কল্যাণে রাখতে চাই। এটা আমার নেশা ও পেশা। আমি চাই সবাই সুখে শান্তিতে বসবাস করবে। আরাম ছেড়ে প্রবাসে না বসে দেশে আসি বার বার। কাজ করি মানুষ ও মানবতার। তিনি বলেন, আমি চাই মানুষের ভালবাসা। সবার ভালবাসা থাকলে আরো কাজ করতে পারব। এরজন্য আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।


