রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খানের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৬ ইং, ১২:০১ অপরাহ্ণ | সংবাদটি ১১০২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের ইউপির ৭নং ওয়ার্ড বিএনপির সঙ্গে মতবিনিময় সভা শুক্রবার রাত ৮টায় চক রামপাশা গ্রামে অনুষ্ঠিত হয়।
ইউপি বিএনপির যুগ্ম-সম্পাদক সিরাজ মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাব আলীর পরিচালনায় বক্তব্যে রাখেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কাওছার খান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক লেকনদর আলী, একে ফটিক, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, মুরব্বী অাখলুছ আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক ফয়জুল ইসলাম, ইউপি বিএনপির সহ-প্রচার সম্পাদক লিয়াকত আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, ইউপি যুবদলের সহ-সভাপতি আফিজ আলী, ইউপি সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শিফার আলী, যুবদল নেতা শামছুল ইসলাম নান্টু, কবির হোসেন, নুরুল ইসলাম, সমর আলী, হারিছ আলী, ওয়ারিছ মিয়া, শামিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


