রায়হান চৌধুরীর ওপর মামলার প্রতিবাদে বিশ্বনাথ কলেজ ছাত্রলীগের মিছিল সভা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৬ ইং, ২:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৯ বার পঠিত
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ওপর মিথ্যা মামলার প্রতিবাদে বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রীগের সভাপতি শীতল বৈদ্য’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জুনেদ আহমদ, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব, ছাত্রলীগ নেতা আফজল, আবদুল্লাহ, নাজিম, টিপু, শাহ সাকিব, অপু, মজিব, লিটন, খালেদ, আশরাফ, মাসুম, আল আমিন, মামুন, বিরেন্দ্র, রাখু, শাহাব উদ্দিন, সৌরভ, দেবমিত, ফরহাদ, জুয়েল, আতাউর রহমান আতা, মাসুদ, রাজু প্রমুখ।
বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সম্পাদকের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার না করা হলে কলেজ ছাত্রলীগ কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে হবে বলে তারা হুশিয়ারী উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি


