বিশ্বনাথে অগ্নিকান্ড :১০ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৬ ইং, ১২:০০ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৭৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথের পল্লীতে একটি বাড়ির বসতঘরের ৩টি রুম পুড়ে গেছে। আধাপাকা টিনসেটের ঘরে থাকা গৃহের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার পূর্বেই আগুণ নিয়ন্ত্রনে আসলেও ঘরের ভিতরে থাকা কিছুই রক্ষা করা যায়নি। শনিবার রাত পৌনে ১০টায় উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামে মৃতঃ আকবর আলী মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য পলাশ মিয়ার মুঠোফোন আলাপকালে জানান, বৈদুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় ৯-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


