বিশ্বনাথে খাদ্য গুদাম পরিদর্শকের বিরুদ্ধে মানববন্ধন মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৬ ইং, ৭:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৮ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক শাহ আল মামুনের বিরুদ্ধে ফুসে উঠছেন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে আগামী মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলা সদরের বাসিয়া ব্রীজের ওপর এক মানববন্ধন কর্মসূচি ঘোষনা করা হয়েছে। বিষয়টি উপজেলা সদরের নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামিম আহমদ জানান, উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক শাহ আলমের বিরুদ্ধে ওএমএস’র চাউলসহ বিভিন্ন দূর্ণীতি অভিযোগে এনে এ মানববন্ধন আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতি, নতুন বাজার বণিক সমিতি, ক্ষুদ্র সবজি ব্যবসায়ী, সম্মলিত উৎপাদক সমিতি, বিশ্বনাথ থিয়োটারের ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হবে। এতে সকলের উপস্থিত থাকার জন্য তিনি আহবান জানান।-বিজ্ঞপ্তি


