ওসমানীনগরে ছাত্রদলের আহবায়ক কমিটিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৫:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক সাহেল আহমদ,সিনিয়র যুগ্ন আহবায়ক কবির আহমদ, সদস্য সচিব রায়হান আহমদ ও তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহজাহান আলী, সদস্য সচিব জুয়েব আহমদসহ ছাত্রদল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অভিনন্দন প্রকাশকারীরা হলেন,উপজেলা বিএনপি সভাপতি উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ ইয়াহ্ইয়া উপজেলা উলামাদলের সভাপতি কাজী নুরুল হক,উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম,যুগ্ন আহবায়ক আব্দুল রউফ আব্দুল, শাহ জামাল আহমদ, মুজিবুর রহমান, এইচ এম রায়হান, অলিউর রহমান মিটু, ফজল আহমদ জনি, তাজুল ইসলাম, আহবাবুল হোসেন অহবাব, সৈয়দ শামিম মুনিম, সিরাজুল ইসলাম সিরাজ, মানিক মিয়া, সিরাজ উদ্দিন, মুজেফর মেম্বার, কয়েছ চৌধুরী, উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম রেজন, ইসলাম উদ্দিন, ফখরুল ইসলাম,উপজেলা প্রজন্মদলের আহবায়ক মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আক্তার হোসেন প্রমুখ।


