মাধবপুর থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ১:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৭১১ বার পঠিত
নিউজ ডেক্স:: হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল উপজেলার মিরনগর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।


