রচডেল যুবদলের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫ ইং, ১২:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৫১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য:: যুক্তরাজ্য রচডেল যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সাধারন সম্পাদক সদরুল ইসলাম ( তাজ) কে আহবায়ক মোঃ কাইয়ুম আহমদ কে সিনিয়র যুগ্ম আহবায়ক এবংজিয়া উদ্দিন,সামসুদ্দিন ,আব্দুল আজিজ জায়েদ কে যুগ্ম আহবায়ক করে ৪১সদস্য বিশিষ্ট রচডেল যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয় । রচডেল যুবদলের উদ্যোগে এক কর্মী সভায় আনুষ্ঠানিক ভাবে এ কমিটি প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও রচডেল বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রচডেল বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মিজান রচডেল জিয়া পরিষদের সদস্য সচিব ফখরুল ইসলাম, রচডেল জাসাসের আহবায়ক হাবিবুর রহমান দুলাল, সদস্য সচিব আজির উদ্দিন, রচডেল তরুণদলের আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব সৈয়দ মোসারফ হোসেন মোঃ সেলিম উদ্দিন, রচডেল বিএনপির সিনিয়র সদস্য আশরাফ আহমদ, হাজি সামসুদ্দিন, সৈয়দ ছরকুম ইসলাম, মহি খাঁন,সৈয়দ জুনাব আলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সদরুল ইসলাম তাজ ও পরিচালনা করেন আব্দুল কাইয়ুম। সভার শুরুতে কোরআন তেলায়ত করেন সেলিম উদ্দিন।


