বিশ্বনাথে গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির রেজিষ্ট্রেশন লাভ
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫ ইং, ৩:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ গ্রাম ডাক্তার এক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার রেজিষ্ট্রেশন লাভ করেছে। সংগঠন রেজিষ্ট্রেশন লাভ করায় সোমবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃটেনের নির্বাচনে এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী, রুপা হক ও কাউন্সিলর পদে নেছার আলী নির্বাচিত হওয়ায় তাদের কে অভিনন্দন জানানো হয়।
সোসাইটির সভাপতি ডাক্তার পি.কে.দে পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার হোসেন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নূরউদ্দিন,ডাক্তার আবুল বসর মোহাম্মদ ফারুক, ডাক্তার গিয়াসউদ্দিন, ডাক্তার মকদ্দুছ আলী মাহবুব, ডাক্তার মাঈনুল ইসলাম ময়না, ডাক্তার পংকজ বিরাহী দাশ, মোহাম্মদ আলী জিন্নাহ, ডাক্তার বিশ্ব দে, ডাক্তার আব্দুস সালাম, ডাক্তার লিটন দে, ডাক্তার রাসেন্দ্র চৌধুরী, ডাক্তার বানু বিশ্বাস, ডাক্তার পূর্ণ হালদার, ডাক্তার অর্জুন দত্ত, ডাক্তার প্রশান্ত বাড়ৈ, সঞ্জয় বাড়ৈ, ডাক্তার শামীম আহমদ প্রমুখ।


