বিশ্বনাথে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৫ ইং, ৩:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথের দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে সামাজিক সংগঠন সরুয়ালা ইত্যাদি সমাজ কল্যাণ সংস্থা। বুধবার বেলা ২টায় বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছয়ফুল হকের সভাপতিত্বে ও আশফাকুর রহমান ওয়েছের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা খন্দকার গোলাম শওকত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা.এম এম রিপা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক তফজ্জুল আলী, নুরুল হক লেচু, টিপু আলী প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


