বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের বড় বোনের ইন্তেকাল : শোক
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫ ইং, ১০:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বড় বোন শেলী বেগম যুক্তরাজ্য ইন্তেকাল করেছেন। যুক্তরাজ্য সময় বুধবার রাত সাড়ে ১১টায় যুক্তরাজ্যের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না….রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার মরহুমার জানাযার নামাজ যুক্তরাজ্য অনুষ্ঠিত হবে। মরহুমার জানাযার নামাজ শেষে যুক্তরাজ্য তাকে দাফন করা হবে বলে মরহুমার পরিবার সূত্রে জানাগেছে।
এদিকে,মরহুমার মৃত্যুত্বে ইলিয়াসপত্নী, জনপ্রতিনিধি ও উপজেলা বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
শোকপ্রকাশকারীরা হলেন-নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া ও দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামিমুর রহমান রাসেল, নানু মিয়া,আবদুল লতিফ, নুরুল মিয়া, গবিন্দমালাকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর হমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, রুহেল আহমদ কালু, মানিক আহমদ, সুমন আহমদ, মোহাম্মদ আলী।
নেতৃবৃন্দ মরহুমার রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেধনা জানান।


