বিশ্বনাথে দুই যুবককে ভ্রাম্যমান আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জাল ভোটার আইডি কার্ড তৈরি করার অভিযোগে দুই যুবককে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। তারা হলেন-উপজেলার জগতপুর গ্রামের মৃত নরজত আলীর পুত্র আবদুল করিম (৩৫) ও উপজেলা সদরের মায়া এন্টারপ্রাইজ কম্পিউটার ম্যান তারেক মিয়া (২২)।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে ও মুছলিকা দিয়ে ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমে বৃহস্পতিবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীর মৌখিক পরীক্ষা ছিল। এসময় জাল ভোটার আইডি কার্ড নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করে আবদুল করিম। পরে তাকে সাথে নিয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। পরে ভোটার আইডি কার্ড তৈরি করার কম্পিটারের ব্যবসা প্রতিষ্টানের মালিক তারেক মিয়া আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে বসিয়ে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।


