বিশ্বনাথে তিন বছরের সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ১১:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৭৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ শুক্রবার সকাল ১০টায় তিন বছরের সাঁজাপ্রাপ্ত আসামি ডাকাত আজর আলীকে গ্রেফতার করেছে। সে উপজেলার অলংকারি ইউনিয়নের টেককামালপুর গ্রামের মৃত আখল ওরফে আক্রম আলীর পুত্র।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আজর আলী ডাকাত কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


