চারশত বৎসর পূর্তি উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বিতরণ ও ধর্মসভা
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৮:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭০২ বার পঠিত
অসিত রঞ্জণ দেব:: বিশ্বনাথে চারশত বৎসর পূর্তি উপলক্ষে দুপুরে শ্রী শ্রী হরিভক্তি প্রচারিনি সভার উদ্যোগে শুক্রবার উপজেলা সদরের ডাক বাংলা প্রাঙ্গণে চৈতন্য চরিতামৃত গ্রন্থ বিতরণ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
শ্রী তপন দেবরায়’র সভাপতি ও গৌরাঙ্গ মালাকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীল নিত্য গোপাল গোস্বমী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, শ্রীল হিমাদ্রী শেখর গোস্বমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বমী, শ্রীল শ্রীধর গোস্বামী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার প্রাচীন বিদ্যাপিট রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী নবেন্দু জ্যোতি দে, বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিশি কান্ত পাল। সভার শুরুতে গীতা পাঠ করেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নেহার রঞ্জন চক্রবর্ত্তী।
এসময় উপস্থিত ছিলেন,জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি রুপক কুমার দে,হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ বৈদ্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত আর্যাচ্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর দাশ শংকু, কালীবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ছাত্র-যুব সভাপতি কানু রঞ্জন দে, রানা কান্ত দে, বিরেশ কুমার দে, রাসেন্দ্র দে, শিক্ষক প্রমেশ দে, রমা কান্ত দে, শশাংক পাল, পিকে দে (পিংকু),নিত্যানন্দ দাশ,গোপীকা দেবনাথ, জ্যোতিশ দাশ,রিপন দাশ, অজিত দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, ব্যবসায়ী গবিন্দ বৈদ্য, নিশি পাল, নেপাল দে, রঞ্জু মালাকার, নিবারণ দাশ, শিতু মালাকার প্রমূখ।
সভা শেষে বিশ্বশান্তি ও মানব কল্যাণে প্রার্থনা করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মধ্যে গ্রন্থ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং মাহ প্রসাদ বিতরণ করেন ভাবকিশোর বৈষ্ণব ।


