বিশ্বনাথে প্রবীণ মুরব্বি হাজী আব্দুল গণির ইন্তেকাল : দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৯:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৬০২ বার পঠিত
নিউজ ডেক্স:: বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের গমরাগুল গ্রামের প্রবীণ মুরব্বি হাজী আব্দুল গণি (৮২) ইন্তেকাল করেছেন। দীর্ঘ দিন তিনি ক্যান্সারে আক্রান্ত থাকার পর শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে হাজী আব্দুল গণি তার স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে হাজী আব্দুল গণির জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মাওলানা আবিদ হোসাইন। জানায়ায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


