বিশ্বনাথে জুয়েলারী শপিং মেলার উদ্বোধন রোববার
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৫ ইং, ৯:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৫ বার পঠিত
বিশ্বনাথে পাঁচদিন ব্যাপী জুয়েলারী মেলার উদ্বোধন আগামিকাল রোববার। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বনাথ
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। উপজেলা সদরের নতুন বাজারস্থ আবদুল খালিক কমিউনিটি সেন্টারের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার যে কোনে বিষয়ে জানতে মোবাইল ০১৭৫৭৫৬৭২৮ নাম্বারে যোগাযোগ করার আহবান জানিয়েছে মেলার আয়োজক কমিটি। বিজ্ঞপ্তি


