বিশ্বনাথে ব্যাংকে উধাও হওয়া সাড়ে ৮ লাখ টাকা ফেরত পেলেন গ্রাহক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৫ ইং, ২:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখা থেকে এক গ্রাহকের একাউন্ট থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উধাও হওয়া টাকা ফেরত পেলেন গ্রাহক। রোববার রাতে ডেইলি বিশ্বনাথ ডটকম অলনাইনে ও সোমবার সিলেটের স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে ব্যাংক কর্তৃপক্ষের। সোমববার দুপুরে ওই গ্রাহকের একাউন্টে টাকা জমা দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের গ্রাহক রাসেল আহমদ জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু ও ক্যাশিয়ার সালাহউদ্দিন ব্যাংকের গ্রাহক তার ( হিসাব নং ০৪৫৩৩০০০২০৬) নাম্বারে টাকা জমা দিলেও সে টাকা মূল হিসাবে অন্তভূক্ত করা হয়নি।
তিনি ২০১৪ সালের ২৩ নভেম্বর ৫ লাখ, ২৪ ডিসেম্বর ৩ লাখ ৫০ হাজার স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় জমা রাখেন। চলিত মাসের ৫ মে তিনি ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। কিন্তু একাউন্টে তার কোনো নেই ব্যাংক কর্তৃপক্ষ জানালে তিনি অবাক হয়ে যান। এসময় তিনি ব্যাংকের কর্তৃপক্ষ বলে তার একাউন্ট সাড়ে ৮ লাখ টাকা জমা রয়েছে।
রাসেল আহমদ বলেন, এ বিষয়ে ৫ মে স্ট্যান্ডার্ড ব্যাংক লি: সিলেট রিজিওনে লিখিত অভিযোগ দায়ের করি। সোমবার দুপুরে একাউন্টে টাকা জমা হয়। পরে ওই টাকা ব্যাংক থেকে তুলে আনি।
ব্যাংকের ব্যবস্থাপক সুজিত চন্দ্র দাশ বলেন, গ্রাহকের একাউন্টে ব্যাংকের উধ্বর্তন কর্তৃপক্ষের মাধ্যমে টাকা জমা হয়েছে। পরে তিনি ওই টাকা তুলে নেন। সাবেক ম্যানেজার ও ক্যাসিয়ারের বিরুদ্ধে তদন্ত চলছে বলে তিনি জানান।


