ওসমানীনগরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫ ইং, ৪:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে উপজেলার জায়ফরপুর গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জায়ফরপুর গ্রামের আনোয়ার বক্স বাদি হয়ে একই গ্রামের আব্দুর নুর বক্স, বাবর বক্স, সেলিম বক্সসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফপুর গ্রামের আব্দুর নুর বক্সের সাথে পাশবর্তী আনোয়ার বক্স’র সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গ্রামের মৃত আলী বক্সের পুত্র আব্দুর নুর বক্স এর সাথে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে আব্দর নুর বক্স, বাবর বক্স, সেলিম বক্স লোকজস দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার বক্সের লোকজনের উপর হামলা চালায়। এতে মহিলাসহ ৫জন আহত হন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরছালিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


