বিয়ানীবাজারে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৩
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫ ইং, ৫:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক: বিয়ানীবাজার উপজেলার আলীনগরস্থ নওয়াব আলী ডিগ্রী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ইভটিজিং ঘটিত কারণে মঙ্গলবার নওয়াব আলী ডিগ্রী কলেজে বিচার-সালিশ অনুষ্ঠিত হয়। সেই সময় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব ছাত্র এতে সাক্ষী দেয়। সাক্ষীর দেয়ার জের ধরে কিছু বখাটে কলেজে এসে হামলা চালায়। এ সময় কলেজের ৩ জন ছাত্র গুরুতর আহত হয়।
কলেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক আলীনগর বাজারে নওয়াব আলী ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা অবরুদ্ধ করে রাখে। ছাত্রছাত্রীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী অবরুদ্ধ রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের ২৪ ঘন্টার আল্টিমেটামের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাসের মাধ্যমে অবরুদ্ধ তুলে নেন।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, বিগত ১ বছর আগে এক বহিরাগত বখাটে কলেজের এক ছাত্রীকে ইভটিজিং-এর সূত্র ধরে কলেজের কিছু সংখ্যক ছাত্রদের মধ্যে মারধোর হয় বলে জানা যায়। শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


