যুক্তরাজ্য রচডেল যুবদলের পরিচিত সভা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫ ইং, ৮:১১ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৯ বার পঠিত
যুক্তরাজ্য রচডেল যুবদলের নব-গঠিত অনুমোদিত আহবায়ক কমিটির উদ্যোগে বুধবার স্থানীয় একটি হোটেলে পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
রচডেল যুবদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সদস্য আমিনুর রহমান শিশুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,রচডেল বিএনপির যুগ্ম-আহবায়ক মঈন উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, রচডেল বিএনপির যুগ্ম-আহবায়ক বশির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রচডেল বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী আমিনুল ইসলাম জিলানী, সদস্য আবদুস শহিদ খান, রচডেল সেচ্ছাসেবকদলের সভাপতি হাজী আওলাদ আলী, রচডেল বিএনপি নেতা ইলিয়াস আলী।
বক্তব্য রাখেন, যুবদল নেতা মহি উদ্দিন পলাশ, আবদুল হান্নান, দুলুর মিয়া, আইয়ুব আলী, আজির উদ্দিন, সানু মিয়া, মনহর আলী, ময়না মিয়া, মকবুল আলী, আশিক আলী, রিপন মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা এবং বর্তমান স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনকে বেগবান ও সংগঠন কে শক্তিশালী করার জন্য যুক্তরাজ্য যুবদলের মনোনিত যুবদল রচডেল শাখার নতুন আহবায়ক কমিটিন নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এদিকে, দলীয় শৃংঙ্খলা ভঙ্গেে অভিযোগে রচডেল যুবদলের কো-আহবায়ক ছদরুল ইসলাম তাজকে রচডেল আহবায়ক কমিটি থেকে অব্যাহতি দেয়া হল।
সভায় যুক্তরাজ্য নব-গঠিত বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহাদকে আন্তরিক অভিভনন্দন জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি


