অবশেষে ধরা পড়ল কুখ্যাত ডাকাত জামাল
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫ ইং, ২:২২ অপরাহ্ণ | সংবাদটি ১১১০ বার পঠিত
জকিগঞ্জ সংবাদদাতা::অনেক চেষ্টার পর অবশেষে জনতার হাতে ধরা পড়ল বারহাল ইউনিয়নের শরিফাবাদ গ্রামের কুখ্যাত ডাকাত জামাল।এতদিন জামাল উদ্দিনের আতংকে বারহালের মানুষের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল,অতিষ্ঠ ছিল সাধারণ গ্রামবাসি।
জানা যায়, বারহাল যত রকমের অপরাধ হত তার পিছনে কুখ্যাত জামাল উদ্দিনের হাত থাকত। প্রায় দুই মাস আগে বারহালের বাটইশাইল গ্রামের প্রবাসীর বাড়ী থেকে ডাকাতি করে আসার সময় রাস্তায় ঐ গ্রামের দুইজন ব্যক্তিকে গুলি করে চলে আসলে দুইজন ব্যক্তিকে সিলেট মেডিকেল ভর্তি করালেও একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়েছিল।
ইউ/পি সদস্য সুমন আহমদ চৌধুরী বলেন, আজ থেকে বারহালের মানুষ রাতে আরামে ঘুমাতে পারবে, জামালের ভয়ে মানুষ আতংকিত ছিল। তিনি বলেন, জামাল উদ্দিনের এমন শাস্তি যেন হয় যা দেখে এই রকম অপরাধ আর কেউ করার সাহস করতে না পারে।
শুক্রবার সকাল ৯টার সময় খেশর পুর ও বাটইশাইলের মধ্যখানে এলাকার মানুষ জামাল ডাকাতকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য এগিয়ে আসলে জামাল ডাকাত দৌড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রাস্তায় চিৎকারে বিভিন্ন গ্রামের লোক একত্রিত হয়ে যায়, অবশেষে অনেক চেষ্টার পর নওয়া গ্রাম থেকে কুখ্যাত ডাকাত জামালকে ধরা হয়। এলাকার যুবকরা কিছু উত্তম-মাধ্যম দিয়ে সকাল দশ ঘটিকার সময় জকিগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।


