ছাতকে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৯ বার পঠিত
নিউজ ডেক্স:: ছাতকে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কুল ছাত্রীকে অপহরন করে রাতভর ধর্ষণ করেছে দেলোয়ার হোসেন(২৫) নামের এক লম্পট। বুধবার রাতে গোবিন্দগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। লম্পট দেলোয়ার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে পড়ালেখা ছেড়ে দেয়া স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বুধবার দুপুরে বাজারে সওদা করতে বাড়ি থেকে জাউয়াবাজারে যায়। বাজারের গরু হাটা এলাকা থেকে নিজের জন্য আইসক্রিম ক্রয় করার সময় একটি ফোরষ্ট্রোক তার পাশে এসে থামায়।
ধর্ষিতা কিছু বুঝে উঠার আগেই তাকে জোরপূর্বক ফোরষ্ট্রোকে তুলে গোবিন্দগঞ্জে নিয়ে যায় লম্পট দেলোয়ার। গোবিন্দগঞ্জে একটি রেষ্টুরেন্টের কেবিনে সন্ধ্যে পর্যন্ত তাকে আটকে রেখে রাতে ধর্ষিতার চোখ বেঁধে গোবিন্দগঞ্জের আশপাশের কোন এক বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে বখাটে দেলোয়ার।
পরদিন শুক্রবার সকালে অপর একটি ফোষ্ট্রোক তুলে ধর্ষিতাকে কৈতক হাসপাতালে সামনে নামিয়ে দিয়ে লম্পট দেলোয়ার গাঢাকা দেয়।
এখান থেকে ধর্ষিতা পায়ে হেটে কোনাপাড়ার তার দাদু মৃত আব্দুল খালিকের বাড়ি গিয়ে দাদীর কাছে ধর্ষনের ঘটনা বর্ণনা করে। বিষয়টি জানাজানি হলে জাউয়াবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল কদ্দুস সুমন ও জাউয়া তদন্ত কেন্দ্রে এএসআই মলাই মিয়ার হস্তক্ষেপে ধর্ষিতাকে প্রথমে কৈতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে- একটি মহল বিষয়টিকে ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে। জাউয়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, এটি ধর্ষণ নয়, প্রেম ঘটিত বিষয়।


