বিশ্বনাথে দিপন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রাস্তার গর্ত ভরাট
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৫ ইং, ৬:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন দিপন সমাজ কল্যান সংস্থার উদ্যোগে রাস্তার গর্তে ভরাটের কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের চরচন্ডী থেকে ছালিয়া রাস্তার ডাস্ট দিয়ে গর্ত ভরাটের কাজ শুরু হয়। বিশ্বনাথ ছালিয়া পাঁকা রাস্তাটির বেহাল দশায় পরিনত হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদন যানবাহন ও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা সদরের যাতায়াত করে আসছেন। এতে এলাকার জনসাধারণকে পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ। এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় একটি সংগঠন রাস্তা সৃষ্টি হওয়া গর্ত ভরাট করার উদ্যোগ গ্রহন করে।
এ সময় উপস্থিত ছিলেন,সংস্থার উপদেষ্টা সাংবাদিক রোহেল উদ্দিন,আবু কওছার, সভাপতি দিলু মিয়া,সহ-সভাপতি হেলাল উদ্দিন,রানু লাল দাশ, বাবুল মিয়া,সাধারন সম্পাদক ইমাম উদ্দিন,যুগ্ম-সাধারন সম্পাদক শওকত আলী, আনোয়ার হুসেন, ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ নূর, সহ-সাংগঠনিক সেবুল উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল কদ্দুছ, প্রচার সম্পাদক ফয়ছল আবেদিন,সহ-প্রচার সম্পাদক বাহু উদ্দিন জিয়া সদস্য আব্দুস সালাম, আব্দুল আহাদ, নূর উদ্দিন, হেলাল মিয়া, ফয়েজ উদ্দিন, সুয়েব আহমদ,আব্দুল প্রমূখ।


