ওসমানীনগরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৩০ বার পঠিত
শিপন আহমদ, ওসমানীনগর::সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার-সিকন্দরপুর রাস্তার বিভিন্ন স্থানে স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় সড়কটি খানা-খন্দসহ বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহনসহ জনসাধারণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সংস্কারের দাবিতে বৃহস্পতিবার তিন টায় স্থানীয় উমরপুর বাজারে ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্থাবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হবে। উক্ত মানববন্ধনে সর্বস্তরের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার গোয়ালাবাজার-সিকন্দরপুর এলাকার হামতনপুর গ্রাম পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। এ সড়ক দিয়ে এলাকার প্রায় ৮/১০ গ্রামের মানুষ চলাচলের একমাত্র সড়ক। তেরহাতি থেকে সিকন্দরপুর-হামতনপুর প্রায় ৭ কিলোমিটার রাস্তা বর্তমানে এলাকার মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার গোয়ালাবাজার থেকে ভেরুখলা, নোয়ারাই, মোল্লাপাড়া, পূর্র্বগাঁও, মাইজ গাঁও, সিকন্দরপুর ও হামতনপুর সিএনজি ও ইজিবাইক যোগে ৫টাকা হারে ভাড়া ভাড়ানো হয়েছে। রাতের বেলায় এ সড়ক দিয়ে কেউ যাতায়াত করতে হলে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে সিএনজি চালকরা। প্রতিদিন শত শত যানবাহন দিয়ে প্রায় ৮/১০ টি গ্রামের মানুষ বিভিন্ন স্থানে আসা-যাওয়া করেন ঐ সড়ক দিয়ে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার মাঝে বড় বড় গর্ত এবং গর্তের মাঝে পানি জমে আছে। যার কারণে গাড়ি চলাচল করা অনেকটা কষ্ঠকর হয়ে পড়েছে।
ইজিবাইক চালক কালা মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, আমরা চালকদের কষ্ট কেউ বুঝেনা, এই সড়কে সারাদিন গাড়ী চালাইয়া মালিক ভাড়া তুলতে হয়। কিন্তু সড়কটি খারাপ হওয়ায় এই ভাড়া তুলতে আমাদের হিমশিম খেতে হয়। তাছাড়া রাস্তা খারাপ থাকায় ঘন ঘন গাড়ী নষ্ট হয়ে যায়।
ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন,ওই রাস্তা দিয়ে প্রতিদিন ৮/১০ গ্রামের লোকজন যাতায়তসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রীরা গোয়ালাবাজাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যায়। এই রাস্তার জন্য অনেক বার সরকারের বিভিন্ন মহলে আবেদন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত উপজেলার গোয়ালাবাজার-সিকন্দরপুর সড়কের কোন সংস্কার হচ্ছে না। তাই আমরা সম্মেলিতভাবে উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে স্থানীয় উমরপুর বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।


