শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টারে সভা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫ ইং, ১০:১১ অপরাহ্ণ | সংবাদটি ৭২১ বার পঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও হবিগঞ্জ জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক মুশফিক আহমদের মুক্তির দাবিতে যুক্তরাজ্য ম্যানচেস্টার এ মঙ্গলবার সমাবেশ অনুষ্টিত হয় | ম্যানচেস্টার যুবদল আহবায়ক অ্যাডভোকেট মুহাম্মদ চান মিয়া’র সভাপতিত্বে ও সদস্য ইসলাম উদ্দিন জনির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার বিএনপির সহ সভাপতি সাজিদ মিয়া।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার জিয়া পরিষদ এর আহবায়ক শেখ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার জাসাস এর আহবায়ক শফিক মিয়া, ম্যানচেস্টার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জমিরুল হক জমির, যুগ্ম আহবায়ক আবুল ইমাম, তরুণ দলের আহবায়ক মুহাম্মদ হাবিব মোসেন, যুগ্ম আহবায়ক জুবেদ আহমেদ| সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জুবেদ আহমেদ|
সভায় আরও বক্তব্য রাখেন ম্যানচেস্টার যুবদল নেতা, কচি আহমেদ, গাজী মামুন আহমেদ, রাকিব পারভেজ, মিঠু আহমেদ, শাহীন মিয়া, শিহাব চৌধুরী, জায়েদ বক্স , এস এইচ রনি, বুরহান উদ্দিন, আব্দুর রফিক, শামিম আহমেদ, হাবিব আহমেদ, রিয়াদ আহমেদ চৌধুরী, ইলাদ আহমদ, সেলিম খান, আতাউর রাহমান টিপু, রুমান আহমেদ, তরুণ দলের শুয়েব আলী, হাসান খান, শাহীন আলী, আব্দুস সুবহান, হাফিজুর রহমান প্রমুখ | বক্তারা অবিলম্বে ছাত্র নেতা মুশফিক আহমেদ এর নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে, ফাসিস্ট হাসিনা সরকার কে হুশিয়ার করে বলেন, বিরোধী দল ও মত কে গুম, খুন, নির্যাতন, জেল, জুলুম এর মাধ্যমে দাবিয়ে রাখার জন্য যে নির্যাতনের স্টিমরুলার চালাচ্ছেন তার বিচার অবশ্যই এক দিন হবে | বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করেন | বিজ্ঞপ্তি


