বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫ ইং, ৪:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৮ বার পঠিত
অসিত রঞ্জন দেব::বিশ্বনাথে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুরউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা সুহেল মাহমুদ, নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, প্রাথমিক বিদ্যালয় কর্মকর্তা চিন্তাহরণ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমবায় কর্মকর্তা আবদুল মুক্তাকিম, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেযারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সাংবাদিক রুহেল মিয়া, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিকসহ উপজেলার পরিষদের বিভিন্ন কর্মকর্তা।


