দিরাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫ ইং, ৩:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৬ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বজ্রপাতে মন দেবনাথ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার রাজানগর ইউনিয়নের মজলিসপুর গ্রামের নিকাশ দেবনাথের ছেলে। শুক্রবার দুপুরে মাঠে খেলাধুলা করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দিরাই থানার ওসি বায়েস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


