তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫ ইং, ৬:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৬ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। এ ঘটনায় চাচী আয়েশা বেগমকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল মতিন(৩৫)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে। শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে ৮জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে চরগাঁও গ্রামে আব্দুল মতিনের সঙ্গে তার চাচাত ভাই ইব্রাহিম মিয়ার কথা কাটাকাটি হয়। তারই জের ধরে দুইপক্ষের লোকজন লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লোহার রডের আঘাতে আব্দুল মতিনসহ ৮জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৪জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আব্দুল মতিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


