জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশ্বনাথে বিএনপির মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ৬:২০ অপরাহ্ণ | সংবাদটি ৭১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, বিএনপি নেতা আব্বাস আলী চেয়ারম্যান, তাহিদ মিয়া চেয়ারম্যান, মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা আরব খান, জামাল আহমদ, এখলাছুর রহমান, আশিক মিয়া, শামিম আহমদ, মোতাহির আলী, সুমন মিয়া, বিলাল মিয়া, রমজান আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, কাউছার আহমদ তুলাই, আবদুল লতিফ, জাকারিয়া সিকদার, গোবিন্দ মালাকার, যুবদল নেতা বাবুল আহমদ, আবদুর রব সরকার, আশক আলী, ছালেক আহমদ, আব্বাস আলী সুমন, আবু সুফিয়ান, মাসুক আহমদ, সাদেক আলী, ময়নুল ইসলাম, শিপলু মিয়া, সাইদুল ইসলাম রাজু, আনোয়ার মিয়া, রানা মিয়া, ইকবাল হোসেন, মফিজ আলী, শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক আনসার আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, গিয়াস উদ্দিন, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, লিটন সিকদার, মানিক আহমদ, সুমন আহমদ, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী, রাসেল আহমদ, সি এম সুজন, ফাহিম আহমদ, দিলোয়ার, বকুল, জুনেদ, আখতার, এস পি সেবু, এ কে রাজু, একরাম, জুবেল প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আরব খান ও জামাল আহমদ।


