বালাগঞ্জ-ওসমানীনগরে পাশের হার ৭৬.১৯%
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ৮:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরে এবারের এসএসসি পরীক্ষায় ৪টি কেন্দ্রে ২২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭১৬ জন কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন। বালাগঞ্জ ডি,এন, উচ্চ বিদ্যালয় ৬টি, সাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ৪টি, বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয়, বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজ, শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ ২টি করে জিপিএ ৫ পেয়েছে। গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়, খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়, রহমতপুর উচ্চ বিদ্যালয়, ১টি করে জিপিএ ৫ পেয়েছে।
এদিকে দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রে ৬৪৪ জন পরীক্ষাার্থীর মধ্যে ৫৭৯ জন কৃতকার্য হয় এবং ৩টি জিপিএ ৫ পেয়েছে। মাদার বাজার এফইউ সিনিয়র মাদ্রাসায় ২টি ও চক বাজার দাখিল মাদ্রসা ১টি জিপিএ ৫ পেয়েছে। কুরুয়া আলিম মাদ্রাসা ও পাঁচপাড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
এ ব্যাপারে বালাগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন আগামীতে ভাল ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে।


