মওদুদ সিলেটে, জানে না বিএনপি!
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ৯:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৩০ বার পঠিত
নিউজ ডেক্স:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দুই দিনের সফরে সিলেট এসেছেন। শনিবার বিকেলে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। রোববার তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে মওদুদ আহমদ সিলেট সফরে এলে এ বিষয়ে সিলেট বিএনপির নেতাকর্মীরা কিছুই জানেন না। দলীয় নেতাকর্মীদের সাথে মওদুদ যোগাযোগ করেননি বলে জানা গেছে। মূলত সফর ব্যক্তিগত হওয়ায় কারো সাথে যোগাযোগ করেননি মওদুদ আহমদ।
শনিবার বিকেলে তিনি সিলেট পৌঁছার পর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে সেখান থেকে নগরীর একটি অভিজাত হোটেলে গিয়ে বিশ্রাম নেন। সিলেট শহরতলির অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট খাদিমনগর রিসোর্টে তিনি রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। রোববার তিনি ঢাকায় ফিরে যাবেন।
এদিকে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ সিলেট সফরে এলেও সিলেট বিএনপির নেতারা তা জানেন না।


