বিশ্বনাথে আ’লীগের সহযোগি সংগঠনের চার নেতা এখন ফেরারী!
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৫ ইং, ২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৭২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত চার নেতা এখন ফেরারী জীবন-যাপন করছেন। গ্রেফতার ভয়ে এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন। কখন যেন পুলিশ গ্রেফতার করে এমন ভয় ঘর ছাড়া রয়েছেন বলে জানাগেছে। নেতারা দুই বছরের সাজা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
তারা হলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আবদুল আজিজ সমুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট ও উপজেলা প্রজন্মলীগের সভাপতি তোফায়েল আহমদ কামাল। তারা এখন ফেরারী। আগে দলীয় কর্মসূচী হলে রাজপথে দেখা যেতে তাদের সরব উপস্থিত। কিন্তু গত কয়েকদিন ধরে তারা রয়েছেন মাঠ ছাড়া। সহপাঠীদের সাথে নেই দেখা। তবে কোথাও আছেন তারা জাননেনা অনেক সহপাঠিরাও।
এদিকে, আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারী পরোয়ারা বিশ্বনাথ থানা এসেছে। পুলিশ বলছে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, বিশ্বনাথ থানায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের চার নেতার বিরুদ্ধে দুই বছরের সাঁজা প্রদান করেছেন আদালত। গত রোববার সিলেটের জুটিসিয়াল ম্যাজিট্রেষ্ট আদালত-১ম নাজমুল হোসেন চৌধুরী এই রায় প্রদান করেন।
রায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৩ ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড, ৪২৭ ধারায় ছয় মাসের সশ্রম করাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না বলে জানাগেছে।
২০১৪ সালের ২৬ জানুয়ারী বিশ্বনাথ থানা রক্ষিত কয়েকটি পুরাতন মোটরসাইকেল, অটোরিকশা গাড়ি নিলামে বিক্রি হওয়ার জন্য এলাকাবাসীকে পুলিশ বিভিন্নভাবে অবহিত করে। এরই প্রেক্ষিতে যথা সময়ে ওইদিন এলাকাবাসী ও ছাত্রলীগের বেশ কয়েকজন থানায় উপস্থিত হন। গাড়িগুলো নিলামের জন্য একজন ম্যাজেষ্ট্রিও ছিলেন। গাড়ি নিমাল নিয়ে থানা পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সহযোগি সংগঠনের কথাকাটাটি শুরু হয়। এরই একপর্যায়ে পুলিশ-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গাড়ি নিলাম নিয়ে ছাত্রলীগ নেতারা ওসি’র রুমের জানালার গ্লাস ভাংচুর করে। এসময় পুলিশের তাদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। এঘটনায় পরদিন বিশ্বনাথে গাড়ি নিলাম কে কেন্দ্র করে থানায় ভাংচুর ও সরকারি কাজে বাধাঁদানের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের চার নেতা কে আসামি করে মামলা করে পুলিশ। মামলা নং ১৫(১)১৪, জিআর ১৫/১৪। ওই মামলার রায় রোববার আদালত প্রদান করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


