বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০১৫ ইং, ১২:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজকে নষ্ট নারী মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে প্রবাসীর বাতিজা উপজেলার জানাইয়া গ্রামের মৃত রহিম উল্ল্যার ছেলে আশক আলী বাদি হয়ে গতকাল মঙ্গলবার সিলেট পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার জানাইয়া গ্রামের মৃত সাজিদ উল্ল্যার ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৪৫)। তিনি যুক্তরাজ্য স্ব-পরিবারে বসবাস করে আসছেন। কিন্তু তার শত্রুলোকরা একজন ভবঘোরে নষ্ট মহিলা দ্বারা তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য নানাভাবে উঠে পড়ে লেগেছে।
ওই মহিলা গত ১৫ জুলাই ২০১৪ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মাধপুর গ্রামের হাজী আতাউর রহমানের ছেলে মোহাম্মদ আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার সাথে ঘর সংসার করে আসছেন। কিন্তু প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজকে সমাজে হেয় প্রতিপন্ন,হয়রানী করার জন্য ভূয়া নিকাহ নামা তৈরি করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে অভিযোগ দায়ের করে। ওই মহিলাকে প্রবাসী সিরাজুজল ইসলাম সিরাজ চিনেননা। ওই মহিলা ফায়দা হাসিলের জন্য মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ্য রয়েছে।


