বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী নিজ স্ত্রীকে বেঁধে পেটালেনের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০১৫ ইং, ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ১২২২ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসী নিজ স্ত্রীকে হাত-পা বেঁধে সারা রাত পেটালেনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের স্বীকার ওই স্ত্রী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের পদনাপুর গ্রামের লন্ডন প্রবাসী আনোয়ার আলী বাড়িতে এঘটনা ঘটে।বুধবার দুপুরে নির্যাতনের স্বীকার ফারজানা সাংবাদিকদের কাছে নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি জানান, এবার লন্ডন থেকে আসার পর তার সাথে দূরব্যবহার শুরু করেন এবং বিভিন্ন অভিযোগ তুলেন। কিন্তু তা অস্বীকার করলে তার গালে চড় মারেন। এক পর্যায়ে একটি চেয়ার এনে ফারজানার হাত-পা বেঁধে ফেলেন। পরে আনোয়ারের পড়নের গেঞ্জি দিয়ে মুখ বেঁধে ফেলেন। এছাড়ও একটি বেল্ট দিয়ে পেট বাধেন বলে জানান ফারজানা।
তিনি জানান, এক পর্যায়ে বাথরুমে নিয়ে তার উপরে পানি ঢালতে থাকেন ও মারধর করেন। তখন আনোয়ার ঢাকায় নিয়ে তাকে খুন করারও হুমকি দিয়েছেন বলে জানান ফারজানা।
ফারজানা জানান, নির্যাতনের এক পর্যায়ে একটি তিন পৃষ্টার একটি স্টাম্প এনে সেটার মধ্যে স্বাক্ষর নেন এবং বলেন শবে বরাতের মাস ও মা’র কারণে তোমাকে হত্যা করিনি। না হয় আজ হত্যা করতাম।
ফারজানা আরো জানান, আনোয়ার একাধিক বিয়ে করেছেন। এক স্ত্রী লন্ডনে রয়েছে। সেই স্ত্রীর একটি সন্তানও আছে। কিন্তু বিয়ে হওয়ার আগে আমি ও আমার পরিবারকে তা জানানো হয়নি। বিয়ের পর তারা তা জানতে পেরেছেন বলে জানান ফারজানা।
এ ব্যাপারে ফারজানার স্বামী আনোয়ার আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
তবে ফারজানাকে আনতে যাওয়া জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিয়ের পর থেকেই ফারজানাকে তার স্বামী নির্যাতন আরে আসছে। গত সোমবার নির্যাতন করার পর গতকাল মঙ্গলবার আমরা তাকে নিয়ে আসি এবং পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, ফারজানাকে আনার সময় অলংকারী ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্যসহ কয়েকজন গণ্যমান্য মুরব্বিও উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


