বিশ্বনাথে মদ সেবনকারী যুবকের জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৫ ইং, ৮:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::প্রকাশ্যে ‘বাসিয়া সেতুর’ ওপর মদ সেবনের অভিযোগে বিশ্বনাথে এক যুবককে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। তার নাম হারুরন রশীদ। সে জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুহেল মাহমুদ ওই যুবককে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন। তবে জরিমানা টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়া। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুহেল মাহমুদ বিষয়ের সত্যতা স্বীকার করেছেন।


