বিশ্বনাথে আ.লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে শ্রমিকলীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ৪:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে উপজেলা যুবলীগ-মিছিল সভা করেছে। শনিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সভাপতি ফজর আলী, সিনিয়র সহ-সভাপতি আমির আলী, সহ-সভাপতি আরশ আলী, আজির আলীম মোতাহের খান, উপজেলা যুবলীগ নেতা নুরুল হক মেম্বার, শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, যুগ্ম-সম্পাদক বিজয় চন্দ্র বলাই, রবিউল আলী, আমির আলী, সিরাজ মিয়া, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরান কুমার দেব, প্রচার প্রচার সম্পাদক আখলুছ আলী, সহ-প্রচার সম্পাদক আছকির মিয়া, দুলাল মিয়া, দপ্তর সম্পাদক আনসার আলী, সহ-দপ্তর সম্পাদক সাদেক আলী, আইন বিষয়ক সম্পাদক আজিজুর রহমান প্রমূখ।


