বিশ্বনাথে তাতিকোনা গ্রামে বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ৬:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১২৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শনিবার তাতিকোনা গ্রামে পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. তজম্মুল আলী।বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং হোসাইন আহমদ প্রবেলের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া, সমাজসেবক ফখরউদ্দিন, মিজানুর রহমান সেলিম, মাওলানা সাইস্তা মিয়া, শহিদুল ইসলাম শাহিদ, সফিক আহমদ, আসাদুজামান নূর আসাদ, আবুল কালাম রুনু, মো. টিপু, হাসান হাফিজুর রহমান অমি, পন্ডিত ছিফত আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা বেগম, সহকারী শিক্ষক আফরোজা বেগম, পপি বেগম, আয়শা বেগম, সমাজসেবক আবুল বাসার, তানভীর আহমদ, কয়ছর আহমদ, মো. রাজু, আহমদ, আফিজ আলী, আবুল বাসার, দোয়া পরিচালনা করেন মাওলানা বুরহানউদ্দিন।


