বিশ্বনাথে জাপার পথসভা বাদ দিয়ে দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৫ ইং, ৫:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৭০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জাতীয়পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বুধবার সুনামগঞ্জ জেলা জাপার সম্মেলনে আসার কথা ছিল। এ উপলক্ষে বিশ্বনাথ উপজেলা জাপা সিলেট-সুমানগঞ্জ রোডের লামাকাজি পয়েন্টে পথসভার আয়োজন করে। কিন্তু জাপার চেয়ারম্যান অসুস্থ থাকায় ওই সম্মেলন স্থগিত করা হয়। এতে বিশ্বনাথ জাপার পথসভা বাদ দিয়ে বুধবার সকাল ১১টায় হোসাইন মোহাম্মদ এরশাদের সুস্থ কামনা করে লামাকাজি পয়েন্টে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম লালু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মনোহর আলী, একেএম দুলাল, সুমন আহমদ ছুনন, সদস্য শরিফ আলী, উমর আলী, যুবসংহতির আহবায়ক নাছির উদ্দিন, জাপা নেতা লালা মিয়া, আব্দুল মতিন, দুলু মিয়া, সাজ্জাদ মিয়া, মখবুল হোসনে, রুশন আলী, সেবুল মিয়া, সফর আলী, সেলিম উদ্দিন প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম আলী।


